খাগড়াছড়ির দীঘিনালায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৩৫০ জন কৃষকের মধ্যে ১ হাজার ৭৫০টি ফলের চারা, জৈব সার ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দীঘিনালা হর্টিকালচার সেন্টারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহদাত হোসেন, দীঘিনালা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা এবং উপজেলা কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম।

