ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

তুলাচাষির প্রণোদনা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:১৩ এএম

রংপুরের পীরগঞ্জে ২০২৬-২৭ মৌসুমে তুলার আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচির আওতায় ১১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক তুলাচাষির মধ্যে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা তুলা অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী কৃষকদের হাতে বীজ, সার ও কীটনাশক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর তুলা উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা কৃষিবিদ ড. এ বি এম মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, রংপুর তুলা উন্নয়ন বোর্ডের কীটপতঙ্গ বিশেষজ্ঞ শামিমা নাসরিন এবং পীরগঞ্জ তুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিট কর্মকর্তা খাদেমুল ইসলাম বাসার।