ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

১১ ছিনতাইকারী আটক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:১৪ এএম

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেনÑ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরম-ল গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সুফিয়া খাতুন (৪০), নিজাম উদ্দিনের স্ত্রী খোদেনা আক্তার দিলারা (৩৫), আলমগীর হোসেনের মেয়ে হামিদা আক্তার মিনা (২৪), আনিলের মেয়ে পারভীন (৩০), মৃত সাহাব উদ্দিনের মেয়ে বৃষ্টি (২৫), হারুন মিয়ার মেয়ে রোজিনা আক্তার সায়দা (৩০), আরজু মিয়ার মেয়ে বিউটি খাতুন (৩৫), ওস্তার মিয়ার মেয়ে শেফা আক্তার (২১), হেলাল উদ্দিনের মেয়ে তামান্না (৩০), মৃত দুলাল হোসেনের মেয়ে জুমা (২০) এবং ফরিদ হোসেনের মেয়ে সুবিনা আক্তার লাকী (২০)।