× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

৫৮ বিজিবি সহায়তা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:১৮ এএম

৫৮ বিজিবি সহায়তা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্থ ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫৮ বিজিবির উদ্যোগে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের অধীন খোশালপুর বিওপি ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, লবণ ও আলু তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবিব হাসান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান এবং খোশালপুর বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মাইন উদ্দিন।

রূপালী বাংলাদেশ

Link copied!