সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর উদ্যোগে সদস্যদের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার উকিলপাড়াস্থ ডিএসকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১২০ জন সদস্যের প্রত্যেককে পাঁচটি করে মোট ৬০০টি গাছের চারা বিতরণ করা হয়। ডিএসকের সুনামগঞ্জ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রাখাল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। তিনি বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি সবাইকে শুধু গাছ রোপণ নয়, সেগুলোর সঠিক পরিচর্যা করারও আহ্বান জানান। ইউএনও বলেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন