শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানভিত্তিক জ্ঞানের উৎকর্ষ সাধন এবং নতুন উদ্ভাবনী শক্তির দিক উন্মোচন করতে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। ট্রিপলি বিভাগের আয়োজনে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের হলরুমে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন চলে। এতে দেশের স্বনামধন্য ১৫টি বিশ্ববিদ্যালয় এবং সাতটি কলেজের প্রায় চার শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এমিরেটাস অ্যান্ড এডভাইজার ডক্টর হোসেন রেজা প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

