হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সৌজন্যে বিভিন্ন স্তরের ১০ জন পুলিশ সদস্যের বদলিজনিত কারণে কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে থানায় এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের পরবর্তী কর্মস্থলে সম্পূর্ণ পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

