× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পূর্বাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৩০ এএম

পর্যটক উদ্ধার

পূর্বাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৩০ এএম

পর্যটক উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের দুর্গম পাহাড়ি হামহাম জলপ্রপাতে বর্ষাকালে ভ্রমণে পূর্ণ সতর্কতার নির্দেশনা জারি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সম্প্রতি পাহাড়ি ছড়া ও পিচ্ছিল পথে আহত হয়ে আটকা পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে যৌথ অভিযানে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গত সোমবার ঢাকা থেকে আসা ১০ শিক্ষার্থীর দলটি হামহাম জলপ্রপাতে যাওয়ার পথে এক শিক্ষার্থী পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে তারা গভীর জঙ্গলে আটকা পড়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সফল উদ্ধার অভিযান পরিচালনা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষায় হামহামের পথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

রূপালী বাংলাদেশ

Link copied!