কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের বহুমুখী মেধা বিকাশ এবং গুণগত মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘পাকুন্দিয়া এডুকেশন এক্সিলেন্স ইনিশিয়েটিভ’-এর উদ্বোধনী শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। শিক্ষা উন্নয়ন বিষয়ক সংগঠন ‘আমরা করব জয়’-এর সভাপতি, বহুগ্রন্থ প্রণেতা ও বিশ্বভ্রমণিক ম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম এবং পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার উদ্দিন আহমদ মানিক।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন