× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:০২ পিএম

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে: মুন্নি

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:০২ পিএম

বক্তব্য দেন যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। ছবি- রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। ছবি- রূপালী বাংলাদেশ

যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি বলেছেন, ‘জনগণের প্রতিনিধি হয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে দেশে ফিরে এসেছেন। তিনি একটি সমন্বিত জাতীয় পরিকল্পনা নিয়ে এসেছেন, যা কেবল বিএনপির নয়, সমগ্র বাংলাদেশের পরিকল্পনা। যুবসমাজকে একজোট হয়ে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।’

সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে যশোর-২ সংসদীয় আসনের ঝিকরগাছা উপজেলায় ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাবিরা নাজমুল মুন্নি বলেন, ‘জনাব তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই দেশ, দেশের মানচিত্র, পতাকা ও ভৌগোলিক সীমারেখা অর্জনের জন্য লাখো শহিদের রক্ত দিতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অসংখ্য সহযোদ্ধা রাজপথে রক্ত ঝরিয়েছেন। এখনো অনেকে নিখোঁজ, অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন, কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন—শুধু এই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তার সুস্থতার জন্য সারা দেশের মানুষ দোয়া করছেন। আমরা চাই, আগামী দিনের নতুন বাংলাদেশের শুভ সূচনা তার হাত ধরেই হোক।’

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইসলামুল হক চঞ্চল বলেন, ‘আমরা বিশ্বাস করি সুষ্ঠু গণতন্ত্রই সব সমস্যার সমাধান। আগামী নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয়ের মাধ্যমে দেশে সুষ্ঠু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘যশোর-২ আসনের জনগণ বিশ্বাস করে গণমানুষের মুক্তির একমাত্র প্রতীক ধানের শীষ। তারা এবার সেই প্রতীককেই বেছে নেবে।’

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ব্যবস্থা ও পরিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পরিকল্পনা সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ছাত্রদলের সাবেক সহসম্পাদক ইঞ্জি. মো. নওয়াজীস ইসলাম রিয়েল, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রোকন উদ্দিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাবরিন আহমেদ শান্ত, বাংলা কলেজ ছাত্রদল নেতা সোহানুজ্জামান শান্ত, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাক মোবারক অমিত, ঝিকরগাছা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওনক হাসান, সদস্য সচিব নাইম হোসেন ডনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Link copied!