× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৯:০১ এএম

সংবাদ প্রকাশের পর কুমার নদে ভবন নির্মাণ বন্ধ করল প্রশাসন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৯:০১ এএম

সালথায় কুমার নদী দখল করে ভবন নির্মাণ।   ছবি : রূপালী বাংলাদেশ

সালথায় কুমার নদী দখল করে ভবন নির্মাণ। ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলায় ঐতিহ্যবাহী কুমার নদ দখল করে নির্মাণাধীন একটি পাকা স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার এ অভিযান পরিচালনা করেন।

এর আগে বিকেলে সালথায় কুমার নদী দখল করে ভবন নির্মাণ, হুমকিতে নদী ও পরিবেশসহ বিভিন্ন শিরোনামে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি আমলে নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানকালে দেখা যায়, উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রামে স্বরূপদিয়া-বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুমার নদীর জায়গা ভরাট করে পাকা স্থাপনার ভিত্তি নির্মাণ করা হচ্ছিল। স্থানীয় ধলা ফকিরের ছেলে জিয়া ফকির (৫০) নদীর বুক দখল করে ইট, বালু ও সিমেন্ট দিয়ে ভবনের কাজ শুরু করেন। ঘটনাস্থলে ৮ থেকে ১০ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, নদীর জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। নির্মাণকারী জিয়া ফকিরের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি দুই দিনের সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে স্থাপনার সব মালামাল সরিয়ে নদী আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়ের করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কুমার নদ দখল ও ভরাটের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নদী রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

উল্লেখ্য, কুমার নদ সালথা উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধার। অবৈধ দখল ও দূষণের ফলে নদীটি অস্তিত্ব সংকটে পড়ছে বলে পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!