× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:০০ পিএম

রাজবাড়ীতে থার্টি ফার্স্ট নাইটে গুলিবিদ্ধ শিশু 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

থার্টি ফার্স্ট নাইটের উচ্ছ্বাসের মধ্যেই রাজবাড়ী শহরে ঘটে গেল ভয়াবহ এক হৃদয়বিদারক ঘটনা। বিবদমান দুপক্ষের সংঘর্ষে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছে মাত্র ১২ বছরের এক শিশু।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ শিশুটির নাম সিফাত। সে ওই এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলামের যমজ ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুমহালসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে গুলি ছোড়া হয়। একটি গুলি সিফাতের পেটের উপরের অংশে, বক্ষপিঞ্জরের নিচে বিদ্ধ হয়। শিশুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় তার মা শিশুটিকে দ্রুত রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. নুরুল আজম শিশুটিকে পরীক্ষা করেন এবং সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকারকে ডাকেন। চিকিৎসকরা জানান, শিশুটি গানশট ইনজুরড অ্যাবডোমেন ও হাইপোভলিউমিক শকে আক্রান্ত ছিল। গুলির আঘাতে খাদ্যনালির একটি অংশ পারফরেশন হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হয়। দ্রুত রিসাসিটেশন ও চিকিৎসা কার্যক্রম শুরু হলে শিশুটির জ্ঞান ফেরে এবং ভাইটাল সাইনস স্থিতিশীল হয়।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতির পর শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিশুটির মা বলেন, বালুমহল নিয়ে সংঘর্ষের সময় আমাদের বাড়ির আশপাশে ভাঙচুর ও গোলাগুলি হচ্ছিল। হঠাৎ আমার সন্তানের পেটে গুলি লাগে। সদর হাসপাতালে ডাক্তাররা সময়মতো চিকিৎসা শুরু না করলে হয়তো আমার সন্তানকে ফিরে পেতাম না।

শিশুটির বাবা মো. শফিকুল ইসলাম জানান, চিকিৎসা সম্পন্ন হওয়ার পর মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে আইনি সহায়তা নেওয়া হবে।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের শত্রুতার জের রয়েছে। ঘটনার সময় প্রতিপক্ষকে না পেয়ে বিচারহীনভাবে গুলি চালানো হয় এবং শিশুটি দুর্ঘটনার শিকার হন। পুলিশি অভিযান অব্যাহত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Link copied!