× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৫০ পিএম

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে চুয়াডাঙ্গার ডিসি-এসপি

চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে জীবননগর উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কামাল হোসেন ও পুলিশ সুপার মনিরুল ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে জীবননগর থানাধীন বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শনে তারা অংশ নেন।

পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম তারা সরাসরি পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়, যাতে ভোটাররা শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এ সময় তারা বলেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এ লক্ষ্যে মাঠপর্যায়ে নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারুল কবীর (সহকারী পুলিশ সুপার, দামুড়হুদা সার্কেল), আল-আমীন (উপজেলা নির্বাহী অফিসার), সোলায়মান শেখ (থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা)। এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর থানাসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।

রূপালী বাংলাদেশ

Link copied!