দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ১০৮তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকালে ম্যারাথন, বেলা ১০টায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এ উপলক্ষে শুক্রবার (১৬ জানুয়ারি) এক বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে তালোড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা মোকলেছার রহমান, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সেরাজুল হক খন্দকার, তালোড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দাস, তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকার আবুল, তালোড়া চাউল কল মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব নূরে আলম চৌধুরী পারভেজ, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবু হেলাল এবং শহীদ লিটন স্মৃতি সংসদের সভাপতি আল মুত্তাকিন মুরাদ।
সভা শেষে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন