জয়পুরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিরাপত্তা জোরদারে যৌথ মহড়া পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বর থেকে মহড়াটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় মাঠপর্যায়ে প্রদর্শন করা হয়।
জানা গেছে, নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় নেতৃত্ব দেন জয়পুরহাট ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক-উর-রহমানসহ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সদস্যরা।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের টহল ও যৌথ তৎপরতা অব্যাহত থাকবে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

-20260128222350.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন