নরসিংদীর পলাশে কলার ছড়ির সঙ্গে এ কেমন শক্রতা! এক কৃষকের প্রায় ৩০০ থেকে ৩৫০ কলার ছড়ি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইসলামপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে মাজারুল হক পাশের বাড়ির কাজল মিয়ার কাজ থেকে দেড় বিঘা জমি বর্গা নিয়ে সাগর কলার চাষ করে ছিলেন। গভীর রাতে কোনো সময় ফলন্ত কলার ছড়িগুলো দুর্বৃত্তরা কেটে মাটিতে ফেলে দিয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় সে। আসছে রমজান মাসে কলার ছড়িগুলো বিক্রি করার কথা ছিল।
মাজারুল হক বলেন, একই গ্রামের সোবাহান ও তার ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে তার সন্দেহ রয়েছে। এ বিষয়ে তাদের দুজনসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন