ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পরিদর্শন এবং সিভিল প্রশাসনের সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালান্দিগঞ্জে সেনা অস্থায়ী ক্যাম্প, তেঁতুলিয়া সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান।
সভায় পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, র্যাব ও আনসার কর্মকর্তাসহ জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল হাসান উপস্থিত ছিলেন।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সমন্বয়, দায়িত্ববণ্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পরে বিজিবি মহাপরিচালক উপজেলার বুড়াবুড়ি এলাকায় বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের জমি এবং গোয়ালগাছ সীমান্ত ফাঁড়ির জমি পরিদর্শন করেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন