× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:০৮ পিএম

হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:০৮ পিএম

গাড়িবহরে হামলা। ছবি : সংগৃহীত

গাড়িবহরে হামলা। ছবি : সংগৃহীত

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ-এর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে হাতিয়ার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সংঘটিত এ হামলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় এনসিপির নেতাকর্মীদের অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেন, ২০১৮ সালে সাবেক এমপি ফজলুল আজিম-এর ওপর হামলার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা বেলাল মাঝি-এর নেতৃত্বেই এ হামলা হয়েছে। বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মাসউদের গাড়িবহর প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে বেলাল মাঝির নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা হামলা চালায়। প্রথমে এনসিপি নেতাকর্মীরা পিছু হটলেও পরে মাসউদের নেতৃত্বে তারা পুনরায় জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে থেমে থেমে একাধিক দফায় সংঘর্ষ হয়। বর্তমানে মাসউদ ঘটনাস্থলে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছেন।

প্রশাসনে বক্তব্য

জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইউসুফ অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে তাদের অন্তত ২০ জন নেতাকর্মীর বাড়িঘরে আগুন দেওয়া হলেও অভিযোগের পরও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। পুলিশের ভূমিকা নিয়ে না জেনে মন্তব্য না করারও আহ্বান জানান তিনি।

Link copied!