× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৩৭ পিএম

দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যেতে চাই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৩৭ পিএম

বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাট-২ আসনের এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, অক্কেলপুর আমার আবেগ ও আস্থার  জায়গা। দেশ ও জাতির  উন্নয়নে আমি কাজ করে যেতে চাই। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সৎ ও বিচক্ষণ ব্যক্তি। জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছেন। জয়পুরহাট-২ আসনে আমি আমার দায়িত্ব পালনে নিরলস ভাবে কাজ করে যাব। ফ্যামেলি কার্ড ও কৃষিকার্ড ঈদের আগে দেওয়া শুরু হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। 

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে আমরা জনগনের নিকট ভোট নিয়েছি। এ কারণে দেশের মালিক জনগণ । যোগ্যতা ও মেধা দিয়ে আমরা কাজ করে যাব। খাল খনন করতে হবে এবং খালের উভয় পার্শ্বে নিম গাছ লাগাতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাটের আক্কেলপুরে উপেজেলা মডেল মসজিদের মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্বে এসব কথা বলেন আব্দুল বারী। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহাম্মেদ রানা, সাবেক জেলা যুবদলের সভপাতি ওয়াইদুর রহমান সুইট, সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক পালেন মেয়র ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল প্রমুখ।

প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। আমি বিএনপির একজন নবীন কর্মী, চাকরির সুবাদে প্রবীন কর্মী। সামনে অনেক নির্বাচন আসবে বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিভেদ ও বিভাজন করা যাবে না। হলহলিয়ার ব্রীজের পার্শ্বে মানুষ চলাচলের আরও একটি ব্রীজ নির্মাণ করা হবে।

তিনি বলেন, এ উপজেলার গ্রামীণ অবশিষ্ট কাচাঁরাস্তা পাকা করা হবে। সকল মসজিদ, মন্দির, শ্মশান ও স্কুল কলেজ উন্নয়নের লক্ষে আমি কাজ করে যাব। ইমাম মোজ্জেম ও পুরোহিতদের সম্মানি-ভাতার আওতায় আনা হবে।

Link copied!