× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:৪৮ পিএম

ভেসে এলো মৃত কচ্ছপ ও ডলফিন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:৪৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীতে একই সঙ্গে ভেসে এলো দুই সামুদ্রিক প্রাণী। এর মধ্যে একটি কচ্ছপ ও একটি ছোট ডলফিন। জোয়ারের পানিতে গভীর সমুদ্র থেকে ভেসে এসেছে,  এমনটাই ধারণা স্থানীয়দের।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা পর্যটন কেন্দ্র সংলগ্ন বলেশ্বর নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উদ্ধার করার চেষ্টা করলে পচে দুর্গন্ধ হওয়ায় ব্যর্থ হন তারা।

পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সদস্য আশরাফুল ইসলাম শাকিল, যুব রেড ক্রিসেন্টের সদস্য সাদমান ও নাইম জানান, ‘আমরা একটি কাজে বলেশ্বর নদীর কাছাকাছি ছিলাম। হঠাৎ রুহিতা গ্রামের এক বৃদ্ধ আমাদের ডলফিন ও কচ্ছপের বিষয়টি জানালে আমরা দ্রুত রুহিতা পর্যটন কেন্দ্রে গিয়ে একটি কচ্ছপ ও একটি ডলফিনের মরদেহ দেখতে পাই। তখন আমরা উদ্ধার করার প্রস্তুতি নিলেও পচে দুর্গন্ধের কারণে পাশে যাওয়া সম্ভব হয়নি।’

পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, ‘সমুদ্রে বড় বড় জাহাজের আঘাতে অথবা অন্য কোনো কারণে মারা যেতে পারে।’

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী ও উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, ‘সমুদ্রের পানি দূষিত হওয়া, জেলেদের জালে পেঁচিয়ে যাওয়ার কারণে প্রাণীগুলো মারা যেতে পারে। এমনকি জেলেদের জালে উঠলে জেলেরা মেরে ভাসিয়েও দিতে পারে। তা ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রে সামুদ্রিক প্রাণীর আবাসস্থল দিন দিন ঝুঁকির মুখে পড়ছে।’

এদিকে এ বিষয়ে বনবিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

Link copied!