× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৯:০৬ পিএম

নাটোরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৯:০৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের যুবদল নেতা রেজাউল করিমের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর বড়বাড়িয়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে এলাকাবাসী জানান, লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিম দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল এবং সালিশ বাণিজ্যের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

একই সঙ্গে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, মনিরুজ্জামান, লাল চাঁদ এবং ইউনিয়ন যুবদলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেনসহ স্থানীয়রা।

তবে যুবদল নেতা রেজাউল করিম জানান, আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করতে না দেওয়ায় পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপবাদ ও ষড়যন্ত্র করছে নব্য বিএনপি ও কিছু যুবদল নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!