চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৮ লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
রোববার (২২ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে সাতকানিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড খলিফা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুরুল ইসলাম খোকন জানান, গভীর রাতে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত তার বাড়িতে হানা দেয়। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ও অন্যান্য স্থানে তল্লাশি চালায়। পরে তার ব্যবসার নগদ ৮ লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক বলেন, এ পর্যন্ত ব্যবসায়ীর বাড়িতে লুটের কোনো অভিযোগ তাদের কাছে পৌঁছায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন