× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৩:৪১ পিএম

ফতুল্লায় পাশাপাশি দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৩:৪১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাশাপাশি দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল বাসা দুটি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে ভূইগড় পূর্বপাড়া আল-আকসা মসজিদ সড়কে ব্যবসায়ী আমজাদ মিয়া ও কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ মিয়া ঈদের ছুটিতে স্ত্রী-সন্তান নিয়ে কক্সবাজারে ছিলেন। বাড়িতে ছিলেন তার শ্যালক হাফেজ সাইফুল্লাহ। শুক্রবার সকালে বাড়িতে ফিরে এসে আমজাদ মিয়া দেখেন, তার শ্যালক হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছেন।

ভুক্তভোগীরা জানান, ভোরে ২০ থেকে ২৫ বছর বয়সী ১৫-১৬ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে গেটের তালা কেটে বাড়িতে প্রবেশ করে। তারা সাইফুল্লাহকে বেঁধে আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ১৫ হাজার টাকা লুট করে। পরে ডাকাতরা পাশের কুদ্দুস মিয়ার বাড়িতে প্রবেশ করে।

কুদ্দুস মিয়ার ছেলে জোবায়ের হোসেন জানান, দেয়াল টপকে বাড়িতে ঢুকে ডাকাতরা প্রথমে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তার বাবা-মাকে জিম্মি করে আলমারি ভেঙে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নেয়। চিৎকার করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা এসে ভুক্তভোগীদের উদ্ধার করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’

Link copied!