যশোরে পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর হঠাৎ একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মোটরসাইকেলটি পুড়ে ছাই হলেও চালক রক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরের ধর্মতলার সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলীর জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল মান্নান (৬০) লাইনে দাঁড়িয়ে পেট্রোল পাম্প থেকে ৪৫০ টাকার তেল নেওয়ার পর সেলফ স্টার্ট দেওয়ার পরই হঠাৎ মোটরসাইকেলে আগুন ধরে যায়। এ সময় চালক আব্দুল মান্নান তাড়াহুড়ো করে মোটরসাইকেল থেকে নেমে প্রাণে রক্ষা পান। সেখানে উপস্থিত লোকজন মোটরসাইকেলটি সরিয়ে নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়।
পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল আলিম জানান, ‘মোটরসাইকেলে তেল ওভারফ্লো হওয়ার কারণে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

-20260409213543.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন