× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ (সোনারগাঁ) প্রতিনিধি 

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:৩০ পিএম

হাইওয়েতে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জ (সোনারগাঁ) প্রতিনিধি 

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:৩০ পিএম

ডাকাতি হওয়া প্রবাসীর গাড়ি। ছবি : রূপালী বাংলাদেশ

ডাকাতি হওয়া প্রবাসীর গাড়ি। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা এবং হাইওয়ে পুলিশের  ভূমিকা নিয়ে স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে সোনারগাঁও থানাধীন চেঙ্গাইন এলাকায় সোনারগাঁও ফুড প্রোডাক্টসের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বোরহান উদ্দিন (৩৩) চট্টগ্রামের মিরসরাই থানার পূর্ব পোল মোগড়া এলাকার বাসিন্দা। তিনি একটি নোহা মাইক্রোযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

পথিমধ্যে সংঘবদ্ধ ৫-৬ জন অজ্ঞাতনামা ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার বহনকারী গাড়ির গতি রোধ করে। পরে তাকে জিম্মি করে মূল্যবান সামগ্রী লুট করে নেয়। লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন, একটি ল্যাপটপ, আনুমানিক ৯০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দুটি পাসপোর্ট।

এ ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তারা অভিযোগ করেন, মহাসড়কে নিয়মিত পুলিশি টহলের অভাবই অপরাধীদের এমন সুযোগ করে দিচ্ছে। 

এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে না পারায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

মহাসড়কে চলাচলরত যাত্রীরা অভিযোগ করে বলেন, হাইওয়ে পুলিশের একটি অংশ নিয়মিত টহলের পরিবর্তে যানবাহন থেকে চাঁদাবাজি ও অবৈধ থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত থাকে। ফলে এশিয়ান হাইওয়েতে নিরাপত্তা কার্যত অনুপস্থিত।

তবে এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক বৃষ্ণু পদ শর্মা জানান, এশিয়ান হাইওয়েতে তাদের কোনো টিম সরাসরি দায়িত্ব পালন করে না। তিনি বলেন, আমাদের ৮টি টিম বিভিন্ন স্থানে দায়িত্বে রয়েছে। পর্যায়ক্রমে তারা ডিউটি করেন। ইতোমধ্যেই জড়িতদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। 

Link copied!