× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৫:১৪ পিএম

লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৫:১৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় ৬ হাজার ৫৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

২০২৫-২৬ অর্থবছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী ধান ও তিল আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হবে। এর মধ্যে ৬ হাজার ৫০০ জন কৃষক ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। এছাড়া আরও ৪০ জন কৃষক ১ কেজি করে তিলের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাবেন।

লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইনের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্লাহ, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল আজিজ শাহীন, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আতিকুর রহমান আবু তৈয়বসহ উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Link copied!