× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:৪৮ পিএম

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৭

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:৪৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ একটি সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া।

আটককৃতরা হলেন- আমির হোসেন (কালাবাঁশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস ওরফে শুভ রাজ এবং শেফায়েত নূর। এরা সবাই রামু এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার (৫ মে) সকালে রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকার একটি বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে সকাল ৬টা ১০ মিনিটের দিকে এসআই মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে সকাল সাড়ে ৯টার দিকে আমির হোসেন ওরফে কালাবাঁশি (২৭)-এর বসতঘরের সামনের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তাজা ও খালি অ্যামুনিশন, শটগানের কার্তুজ, কিরিচ, চকোলেট বোমা, অস্ত্র তৈরির নকশা এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও যন্ত্রপাতি।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Link copied!