× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১১:১৭ এএম

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪০

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১১:১৭ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তিনি বলেন, মারা যাওয়া ছেলে শিশুটির বয়স ৯ মাস। শিশুটির বাড়ি জেলার ত্রিশাল উপজেলায়। শিশুটি গত ২ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ শিশু। এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৯৪ শিশু।

গত ১৭ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ হাজার ১৪৫ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ২৪ শিশু। এ সময়ে মৃত্যু হয়েছে ২৭ শিশুর।

রূপালী বাংলাদেশ

Link copied!