× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৫:৩৬ পিএম

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় বাস সুপারভাইজার নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৫:৩৬ পিএম

সুধারাম মডেল থানা। ছবি : সংগৃহীত

সুধারাম মডেল থানা। ছবি : সংগৃহীত

নোয়াখালীর মাইজদীতে মাটিবাহী দ্রুতগতির একটি পিকআপের চাপায় মো. জাবেদ হোসেন আকাশ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

মঙ্গলবার (১২ মে) গভীর রাতে মাইজদী হাসপাতাল সড়কের প্লাটরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আকাশ সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের আজাদ বখত ভূঁইয়া বাড়ির জাকের হোসেনের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ একুজে পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মাইজদী প্রাইম হাসপাতালে অসুস্থ বোনকে দেখতে যান। পরে সেখান থেকে বোনের স্বামীর মোটরসাইকেল নিয়ে বড় মসজিদ মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে প্লাটরোড মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি মাটিবাহী পিকআপ তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। 

এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!