× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৯:৩২ এএম

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৯:৩২ এএম

উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামের ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে সোহান (১২) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নাহিদ (১৫)। ছবি : রূপালী বাংলাদেশ

উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামের ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে সোহান (১২) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নাহিদ (১৫)। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর বেলাব উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৮টার দিকে বেলাব-পুড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামের ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে সোহান (১২) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নাহিদ (১৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহান ও নাহিদ মোটরসাইকেলে করে পুড়াদিয়া এলাকা থেকে নিজ বাড়ি বীরবাঘবের গ্রামের দিকে ফিরছিল। পথে বটতলী বাজার এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। গুরুতর আহত নাহিদকে দ্রুত বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিয়াম নামে আরও একজন আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। মরদেহ বর্তমানে পরিবারের কাছে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!