× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১০:২০ এএম

পিরোজপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধ গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১০:২০ এএম

গেপ্তারকৃত আব্দুল গনি শিকদার। ছবি : রূপালী বাংলাদেশ

গেপ্তারকৃত আব্দুল গনি শিকদার। ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরে ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের দায়ে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া আব্দুল গনি শিকদার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমি আক্তার নামে এক কিশোরী (ছদ্মনাম) ওইদিন সকালে বলেশ্বর নদীর পাড়ে বকুল ফুল তুলতে গেলে অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে ওই কিশোরীকে তার ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

একপর্যায়ে কিশোরীটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। বর্তমানে ভুক্তভোগী পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগীর মা জানান, আজ সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করতে বাইরে বের হয়। আমাদের বাসার কাছেই বলেশ্বর নদী হওয়ায় সেখানে ফুল তুলতে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আব্দুল গনি আমার মেয়েকে জোর করে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে আমি খবর পেয়ে সেখানে গেলে আমাকেও মারধর করার হুমকি দেয়। পরে আমি থানায় জানালে পুলিশ আমার মেয়ে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, মুক্তারকাঠি এলাকায় ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!