× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সুবর্ণচর, নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১২:১৭ পিএম

সুবর্ণচরে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সুবর্ণচর, নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১২:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চরজব্বর থানাধীন হারিছ চৌধুরী বাজার জিরো পয়েন্ট সংলগ্ন শিপন স্বর্ণ শিল্পালয় জুয়েলার্স দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

এ সময় দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন— সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরমজিদ গ্রামের আলেয়া মেম্বার বাড়ির মো. ইলিয়াছ হোসেন রিয়াজ (২৭), পিতা বেলাল হোসেন, মাতা আলেয়া বেগম এবং মো. রাকিব (২৬), পিতা মো. আব্দুল ছোবাহান, মাতা রহিমা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

রূপালী বাংলাদেশ

Link copied!