× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০১:০৪ পিএম

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০১:০৪ পিএম

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় নির্মল সরকার (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক ফয়জুল্লাহ (২৮) গুরুতর আহত হন। মঙ্গলবার (৩০ জুন) সকালে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নির্মল সরকার সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের ফরিদপুর গ্রামের ভজন সরকারের ছেলে। আহত ফয়জুল্লাহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মাগুরা সদর থানার মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা। 

নিহতের ছেলে নিপ্পন সরকার জানান, সকাল ৮টার দিকে তার বাবা নির্মল সরকার রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাবা ও মোটরসাইকেলের চালক আহত হন। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে বাবা মারা যান। 

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ভর্তির সময় নির্মল সরকারের অবস্থা আশঙ্কাজনক ছিলে। মাথায় প্রচণ্ড আঘাত লাগায় তার মৃত্যু হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!