চট্টগ্রামের সীতাকুণ্ডে আইআইইউসি ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম/কালেকশন বুথ থেকে প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় নিরাপত্তাকর্মী মো. আইয়ুব আলীকে (৫৬) রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করে সীতাকুণ্ডে আনা হয়। তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবশিষ্ট অর্থের কিছু অংশ খরচ করার কথা স্বীকার করেছেন।
গত বুধবার নকল চাবি ব্যবহার করে বুথ থেকে টাকা নিয়ে পালিয়ে যান আইয়ুব আলী। এ ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তার দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন