× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:২০ পিএম

চাটখিলে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি শাহাদাত হোসেনকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি শাহাদাত হোসেন এবং নিহত শিশুটির বাবা-মা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাবুল হোসেনের ছেলে।

দীর্ঘ চার বছর পর এ রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা ও মা। তারা দ্রুত এ রায় কার্যকর এর জন্য সরকারের প্রতি দাবি জানান।

বাদীপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সেলিম শাহী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শুক্লা সাহা বলেন, আসামি নিজেই অপরাধ স্বীকার করায় তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ চাটখিল উপজেলার মেগা গ্রামের পাঁচ বছরের ওই শিশু বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের আট দিন পর, ২ এপ্রিল একই গ্রামের বাবুলের ছেলে শাহাদাতকে সন্দেহজনক কারণে পুলিশ গ্রেফতার করে। পরদিন ৩ এপ্রিল গ্রেফতার হওয়া শাহাদাতের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশের হেফাজতে শাহাদাত স্বীকার করে, শিশুটিকে ধর্ষণের পর বিষয়টি প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে সে তাক শ্বাসরোধ করে হত্যা করে।

Link copied!