× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৮:০৬ পিএম

প্রগতি ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৮:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডপ্রাপ্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ কারখানা পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (৬ জুলাই) দুপুরে তিনি কারখানাটি পরিদর্শন করেন।

কারখানা প্রাঙ্গণে শিল্পমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল আলম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিন এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সাঈম। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিএসইসি চেয়ারম্যান শিল্পমন্ত্রীকে কারখানার প্রধান উৎপাদন লাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখান এবং প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময় তিনি দেশের অটোমোবাইল শিল্পের বর্তমান বাজার পরিস্থিতি তুলে ধরে প্রগতি ইন্ডাস্ট্রিজের কারখানাকে আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশবান্ধব বৈদ্যুতিক (ইভি) গাড়ি সংযোজন প্রকল্প চালুর পরিকল্পনাসহ ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে শিল্পমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

কারখানার উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশের অটোমোবাইল শিল্পের পথিকৃৎ হিসেবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গৌরবময় ইতিহাস রয়েছে।

তিনি আরও বলেন, প্রগতিকে একটি যুগোপযোগী ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তর এবং পরিবেশবান্ধব ইভি গাড়ি সংযোজনের মতো আধুনিক প্রযুক্তি চালুর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নীতিগত, প্রশাসনিক ও সার্বিক সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।

পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Link copied!