× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:৫৩ পিএম

বাউবির এমএড প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত ২০২৬ শিক্ষাবর্ষের এমএড (মাস্টার অব এডুকেশন) প্রোগ্রামে বাউবি মডেল স্টাডি সেন্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি বলেন, বাউবিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী—সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য দেন স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক মো. আরিফ-উজ-জামান। নবীন শিক্ষার্থীদের পক্ষে একজন ছাত্র ও একজন ছাত্রী নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্কুল অব এডুকেশনের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল অব এডুকেশনের প্রভাষক এমএস অনুশ্রী ঘোষ।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে এমএড কোর্সের মোট ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Link copied!