× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:৪৬ পিএম

ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:৪৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ছেলের মৃত্যু এবং পিতা গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিহাল ইউনিয়নের ভাটপাইল (নয়াপাড়া) গ্রামের কৃষক মোকলেছার রহমান ও তার বড় ছেলে গোলাপ হোসেন জমিতে রোপা আমন চারা লাগানোর সময় বজ্রপাত ঘটে।

বজ্রপাতের আঘাতে ছেলে গোলাপ হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু এবং পিতা মোকলেছার রহমান গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা গোলাপ হোসেনের মরদেহ উদ্ধার করে বাড়ীতে রেখে আহত মোকলেছার রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে উপজেলা প্রশাসন ও পরিষদ থেকে বিধিমোতাবেক সহায়তার ব্যবস্থা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!