× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৪:২৫ পিএম

জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে ৯ মাসের শিশুর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৪:২৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে বসতঘর মাটিচাপা পড়ে আশরাফুল ইসলাম তানভীর (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা।

বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খেজুরতলা সংলগ্ন বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর স্থানীয় বাসিন্দা মহিন উদ্দীনের ছেলে। দুর্ঘটনার সময় মা ও শিশু ঘরের ভেতরে ছিলেন। হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর পড়ে গেলে তারা মাটিচাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত মা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি দুর্বল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। একই সঙ্গে পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

রূপালী বাংলাদেশ

Link copied!