× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৪:৫৯ পিএম

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৪:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামদাস ধনীরাম বলদিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৭০) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর ২টা এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাবেয়া বেগম পাশের বাড়িতে যাওয়ার সময় একটি টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে স্বামী আবু সাঈদও বিদ্যুতের সংস্পর্শে এসে মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, দম্পতি পাশের বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সার্ভিস লাইনের তারে লিকেজ থাকায় টিনের বেড়ায় বিদ্যুৎ প্রবাহিত হয়েছিল।

নিহত আবু সাঈদ আলহাজ আব্দুস সামাদের ছেলে। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দীক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!