× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৪:৪২ পিএম

হাতির আক্রমণে নিহত জয়নালের পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৪:৪২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে প্রাণ হারানো জয়নাল আবেদীনের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার (৮ জুলাই) দুপুরে নিহত জয়নালের স্ত্রীর হাতে নগদ পঁচিশ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

গত ২৬ জুন সকালে বকশীগঞ্জের মির্ধাপাড়া এলাকার জয়নাল আবেদীন পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আর ঘরে ফেরেননি। পরদিন সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সীমান্ত পেরিয়ে ভারত থেকে নেমে আসা বন্য হাতির দল প্রায়শই এই লোকালয়ে তাণ্ডব চালায়। ধারণা করা হচ্ছে, লাকড়ি সংগ্রহের সময় তেমনই এক দলছুট হাতির আক্রমণের শিকার হন জয়নাল।

শোকসন্তপ্ত এই পরিবারের পাশে দাঁড়াতে আজ বুধবার দুপুরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন নিহত জয়নালের স্ত্রী জমিরন বেগমের হাতে পঁচিশ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এদিকে, পাহাড়ি এই সীমান্ত অঞ্চলে বন্য হাতির আক্রমণ থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রূপালী বাংলাদেশ

Link copied!