× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:৫২ পিএম

বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রামে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:৫২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামে টানা চার দিনের ভারি বর্ষণে পৃথক পাহাড় ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর ছিন্নমূল এলাকা ও নগরীর পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম জানান, জঙ্গল ছলিমপুর এলাকায় নিহত ১০ মাস বয়সি শিশুটির নাম আশরাফুল ইসলাম। সে ওই এলাকার মঈনউদ্দিনের ছেলে। সকালে বৃষ্টির মধ্যে পাহাড়ের মাটি ধসে তাদের ঘরের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ইউএনও বলেন, ‘কয়েকদিন ধরে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছিল। কিন্তু পরিবারটি স্থানত্যাগ করেনি।

অন্যদিকে নগরীর চশমা হিল ২ নম্বর গলির বাবু কলোনিতে পাহাড় ধসে সামিয়া (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল সালেহীন জানান, পাহাড়ের পাদদেশে থাকা ছয়টি ঘরের মধ্যে ৩ ও ৪ নম্বর ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে ৩ নম্বর ঘরে থাকা সামিয়া নিহত হয়।

এদিকে টানা চতুর্থ দিনের মতো ভারি বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অফিসের পতেঙ্গা কেন্দ্র জানিয়েছে, বুধবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৩৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয় চট্টগ্রামে।

এর আগে মঙ্গলবার রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে পাহাড় ধসে রেনু আক্তার (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়। একই দিন নগরীর রহমাননগর এলাকায় ঘরের ওপর দেয়াল ধসে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!