× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৯:১১ পিএম

রামগতিতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৯:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুকুরের পানিতে ডুবে মায়েশা আক্তার (সাড়ে ৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন চাচাতো ভাই-বোন। প্রাথমিকভাবে জানা গেছে, মুজাহিদকে বাঁচাতে গিয়ে মায়েশাও পানিতে ডুবে যায়।

বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মায়েশা খন্দকারপাড়া এলাকার প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদ টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মুজাহিদ ও মায়েশা একসঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত মুজাহিদ পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মায়েশাও পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদ জাহান জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Link copied!