× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৯:০৯ পিএম

মায়ের ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৯:০৯ পিএম

আটক রাশেদুল ইসলাম ওরফে জাকির। ছবি : রূপালী বাংলাদেশ

আটক রাশেদুল ইসলাম ওরফে জাকির। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাশেদুল ইসলাম ওরফে জাকির (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) দুপুরে সরিষাবাড়ী থানার একটি দল উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া রাশেদুল ইসলাম গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক তালুকদারের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন না করায় তার মা রাশেদা বেগম (৬৪) পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ৫(১) ও ৫(৫) ধারায় সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ অনুযায়ী, সন্তান কর্তৃক মা-বাবার ভরণপোষণের দায়িত্ব অবহেলা করা শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!