× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৫৬ পিএম

ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দুমকির আক্কাস আলী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৫৬ পিএম

মো. আক্কাস আলী। ছবি : সংগৃহীত

মো. আক্কাস আলী। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর দুমকি উপজেলার সন্তান মো. আক্কাস আলী।

মঙ্গলবার (৭ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

মো. আক্কাস আলী পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. ইব্রাহীম ফকিরের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনকে আরও গতিশীল করা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে তরুণ নেতৃত্বকে সম্পৃক্ত করার লক্ষ্যে ঢাকা মহানগর ছাত্রদলের নতুন এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন মুখদেরও স্থান দেওয়া হয়েছে।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী বলেন, সংগঠনের আদর্শ ও নীতি বাস্তবায়নের পাশাপাশি ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

রূপালী বাংলাদেশ

Link copied!