× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৪১ পিএম

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানে থাকা মা-ছেলে নিহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৪১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। একই সঙ্গে বাস চালকের সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৫) এবং তার তিন বছর বয়সি ছেলে। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন এবং আরও তিনজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকা থেকে ঘাতক বাসটি আটক করা হয়। এ সময় বাসটির চালকের সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!