প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর। তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শপথ নেন তিনি।
এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীরের নাম-ঠিকানা সংবলিত প্রজ্ঞাপন ৯ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।
একইসঙ্গে আদালত জানিয়েছেন, সংসদ সদস্য হিসেবে তার শপথগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন