চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া’র প্রকাশিত অগ্নিকাণ্ডের এক ভিডিওতে দেখা গেছে, একটি ভবন থেকে বিশাল অগ্নশিখা ও কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠছে। কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়ে আছেন।
এর আগে প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছিলেন, এই অগ্নিকাণ্ডে ‘উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের’ ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ৩৫টি গাড়ি এবং ১৮০ জনেরও বেশি কর্মী পাঠিয়েছে।
ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরটিকে প্রায়শই চীনের ‘জুতার রাজধানী’। এটি দেশটির জুতা উৎপাদনের অন্যতম প্রধান একটি কেন্দ্র।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন