× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১০:২৯ পিএম

বিপৎসীমার ওপরে তিস্তার পানি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১০:২৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কয়েকদিনের টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। এতে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টায় হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) যা বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার পানি বেড়ে যাওয়ায় হাতীবান্ধা উপজেলার চর গড্ডিমারী, সিঙ্গীমারী সিন্দুর্না, ডাউয়াবাড়ী, কালীগঞ্জের শৈলমারী, নোহালী, রুদ্রেশ্বর, আদিতমারীর মহিষখোঁচা, গোবর্ধ্বনের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, রাত ৮টায় তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। রাতে পানি আরও বাড়তে পারে। তবে, সকালে নেমে যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!