× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১০:২৪ পিএম

সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১০:২৪ পিএম

আব্দুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত

আব্দুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেট জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যজিস্ট্রেট হিসেবে নিয়োগ সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেট জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এর আগে, গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে একজন মন্ত্রীর বিরোধিতায় তিনি ওই পদে যোগ দিতে পারেননি বলে গুঞ্জন রয়েছে। রেজা হাসান সিলেটের ডিসির পদে যোগ দিতে কুমিল্লার ডিসির দায়িত্ব ছাড়েন। ওই সময় কুমিল্লাতেও নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়। তবে জেলা প্রশাসককে প্রত্যাহারের কারণ কিংবা নতুন জেলা প্রশাসক হিসেবে কে দায়িত্ব নেবেন ওই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল না।

রূপালী বাংলাদেশ

Link copied!